Don't Miss
Home / রাজনীতি / ২৪’র বিজয় স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে : তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম
উপদেষ্টা মো. নাহিদ ইসলাম

২৪’র বিজয় স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে : তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

এমএনএ রাজনীতি ডেস্কঃ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতা এলেও তা ছিল অরক্ষিত। ২০২৪ সালের বিজয় স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।

দেশবাসীকে মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা এলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। ২০২৪ সালের বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে।’

২০২৪ সালের বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদমুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।

মহান স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি ফ্যাসিজম ও আধিপত্যবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...