Don't Miss
Home / হোম স্লাইডার / ৩৫তম বিসিএসে ২১৫৮ জনকে নিয়োগের সুপারিশ

৩৫তম বিসিএসে ২১৫৮ জনকে নিয়োগের সুপারিশ

এমএনএ রিপোর্ট : ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে দুই হাজার ১৫৮ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বুধবার বিকেলে এই ফল প্রকাশ করা হয়।

পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক চূড়ান্ত ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ২ হাজার ১৫৮ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছি। কিছুক্ষণের মধ্যে ফল পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

গত ৩১ জানুয়ারি থেকে ৩ মার্চ এবং ৬ থেকে ২১ মার্চ ৩৫তম বিসিএসের উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা হয়। গত ১৩ জানুয়ারি BCS৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ছয় হাজার ৮৮ জন উত্তীর্ণ হন।

গত বছরের ১ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের সাধারণ ও কারিগরি ক্যাডারের আবশ্যিক বিষয়ের পরীক্ষা শুরু হয়, শেষ হয় ৭ সেপ্টেম্বর। আর পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হয় ৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত। প্রিলিমিনারি পরীক্ষা হয় গত বছরের ৬ মার্চ। নতুন নিয়ম অনুযায়ী ৩৫তম বিসিএস থেকেই প্রিলিমিনারি পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ২০০ নম্বর ও সময় এক ঘণ্টা থেকে বাড়িয়ে দুই ঘণ্টা করা হয়।

প্রিলিমিনারির ফল প্রকাশিত হয় ওই বছরের ৮ এপ্রিল। এতে উত্তীর্ণ হন ২০ হাজার ৩৯১ জন। এরমধ্যে ৪১৯ জনের প্রার্থীতা বিভিন্ন কারণে বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন।

সরকারি চাকরি পেতে ৩৫তম বিসিএসে দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেন। এটাই বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী। ৩৫তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮০৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।

ট্যাগসমূহ : বিসিএস, সুপারিশ, পিএসসি, লিখিত, মৌখিক
x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...