Don't Miss
Home / সারাদেশ / ৩ দিন পর সারা দেশে নৌ চলাচল শুরু

৩ দিন পর সারা দেশে নৌ চলাচল শুরু

এমএনএ রিপোর্ট : ঘূর্ণিঝড় ফণির কারণে ৩ দিন বন্ধ থাকার পর সারা দেশে সব ধরনের নৌ চলাচল শুরু হয়েছে। সকাল ৭টা ২০ মিনিটে ঢাকা সদরঘাট থেকে দেশের বিভিন্ন প্রান্তে লঞ্চ চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) পরিবহন পরিদর্শক মো. হুমায়ূন কবির জানান, বর্তমানে এক নম্বর সতর্কতা সংকেত থাকলেও তাতে নৌযান চলাচলে বাধা নেই। আজ রবিবার সকাল ৬টা ৫ মিনিট থেকে নৌযান চলাচল শুরুর অনুমতি দেওয়া হয়। সকাল ৭টা ২০ মিনিটে ঢাকা সদরঘাট থেকে যাত্রী নিয়ে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যায় লঞ্চ সোনারতরী। তারপর থেকে সদরঘাট থেকে নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো।

ঘূর্ণিঝড় ফণির কারণে আজ বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ। সেইসঙ্গে গত শুক্রবার বেলা ১১টার দিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

ঘূর্ণিঝড় ‘ফণি’ ভারতের ওড়িশা, পশ্চিমবঙ্গ হয়ে ধেয়ে আসায় গত বৃহস্পতিবার সকাল থেকে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর ও চট্টগ্রাম বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড় ফনি গতকাল শনিবার বাংলাদেশে প্রবেশ করে এবং বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পরিণত হয় স্থল নিম্নচাপে। এর পর বিপদ সংকেত নামিয়ে সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তর।

গভীর নিম্নচাপটির প্রভাবে বাংলাদেশের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং দেশের অনেকস্থানে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি অব্যাহত রয়েছে।

গভীর নিম্নচাপটির প্রভাবে দেশের বিভিন্নস্থানে ঘণ্টায় ৫০-৬০ কিঃ মিঃ বেগে এবং উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪০-৫০ কিঃ মিঃ বেগে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সাগর খুবই উত্তাল রয়েছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...