Don't Miss
Home / জাতীয় / ৪১৬ হাজি নিয়ে বিমানের প্রথম ফ্লাইট নামলো ঢাকায়
ফ্লাইট

৪১৬ হাজি নিয়ে বিমানের প্রথম ফ্লাইট নামলো ঢাকায়

এমএনএ জাতীয় ডেস্কঃ হজযাত্রীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট জেদ্দা থেকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রথম ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৬ জন হাজি।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫০২ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ১টায় ঢাকার উদ্দেশে জেদ্দা থেকে রওয়ানা হয়। হজযাত্রীদের নিয়ে দ্বিতীয় ফ্লাইটটি মধ্যরাত (১৫ জুলাই) ২টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিমান ছাড়াও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সাউদিয়া) ফ্লাইটে আগামী ৪ আগস্ট পর্যন্ত হজযাত্রীরা দেশে ফিরবেন।

এবার বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার। জুলাইয়ে দ্বিতীয় দফায় অতিরিক্ত ২ হাজার ৪১৫ জনকে পাঠানোর কোটা মঞ্জুর করে কর্তৃপক্ষ। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ হজযাত্রী পরিবহন করেছে, সাউদিয়া পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী।

এবার হজে গিয়ে সৌদি আরবে মারা গেছেন ১৬ জন হজযাত্রী। মারা যাওয়া ১৬ হজযাত্রীর মধ্যে পুরুষ ১১ জন, নারী ৫ জন। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৩ জন, মদিনায় ২ জন ও জেদ্দায় ১ জন।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...