Don't Miss
Home / হোম স্লাইডার / চীনে কোন লক্ষণ ছাড়াই ছড়াচ্ছে করোনা ভাইরাস!

চীনে কোন লক্ষণ ছাড়াই ছড়াচ্ছে করোনা ভাইরাস!

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : করোনা ভাইরাসের  সংক্রমণ কমাতে পারলেও, এখন  চীনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কোনও লক্ষণ ছাড়া ভাইরাসটি ছড়ানো।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই মহামারির কেন্দ্রস্থল চীনের হুবেই প্রদেশে প্রায় এমন অর্ধেক রোগী শনাক্ত করা হয়েছে। যাদের কোনো করোনা ভাইরাসের লক্ষণ দেখা যায়নি। মোট ৭০৫ জন এমন রোগী চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন।

গত সপ্তাহ থেকে এ ধরণের রিপোর্ট শুরু করে চীন। এ অবস্থায় নতুন করে উদ্বেগ ওঠায় হুবেই প্রদেশের রাজধানী উহান ছেড়ে লোকদের যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। জানুয়ারির শেষদিক থেকে শহরে আটকে থাকা লোকদের প্রথমবারের মতো এই অনুমতি দেওয়া হলো।

আজ সোমবার সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের পর ৪৫টি আবাসিক কম্পাউন্ডকে মহামারি মুক্ত ঘোষণা করেন উহান কর্মকর্তারা। কিন্তু লক্ষণবিহীন করোনা ভাইরাস দেখা দেওয়ায় সেই ঘোষণা বাতিল করা হয়েছে।

চীনে এখন পর্যন্ত ৮১ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ৩ হাজারের বেশি।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...