Don't Miss
Home / হোম স্লাইডার / চীনে ফের বাড়ছে স্থানীয় সংক্রমণ

চীনে ফের বাড়ছে স্থানীয় সংক্রমণ

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : চীনে বিদেশফেরতদের মধ্যে নভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণের হার কিছুটা কমেছে। তবে দেশটিতে স্থানীয় সংক্রমণের সংখ্যা ফের বাড়তে শুরু করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের রাজধানী বেইজিংয়ে গত তিন সপ্তাহের মধ্যে গতকাল বুধবার সবচেয়ে বেশি স্থানীয়ভাবে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গতকাল বুধবার ৩৪ জন বিদেশফেরত ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। আগের দিন গত মঙ্গলবার এ সংখ্যা ছিল ৩৬ জন। টানা তিনদিন ধরে বিদেশফেরতদের মধ্যে সংক্রমণের হার কমছে। তবে গতকাল বুধবার স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন ১২ জন। আগের দিন এ সংখ্যা ছিল ১০ জন। বেইজিংয়ে নতুন করে সংক্রমিত হয়েছেন তিন জন। গত ২৩ মার্চের পর এ ঘটনা প্রথম।

স্থানীয়ভাবে সংক্রমিতদের মধ্যে বাকিরা হেইলংজিয়াং ও গুয়াংডং প্রদেশের। এই প্রদেশ দু’টিতে গত কয়েকদিনে বেশ কয়েকজন বিদেশফেরত করোনা ভাইরাসে আক্রান্ত হন। ধারণা করা হচ্ছে, তাদের মাধ্যমেই স্থানীয় সংক্রমণ হচ্ছে।

চীনে গতকাল বুধবার সবমিলিয়ে নতুন করে ৪৬ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮২ হাজার ৩৪১ জনে। গতকাল বুধবার নতুন করে মৃত্যুর ঘটনা ঘটেনি। দেশটিতে করোনা ভাইরাসে সবমিলিয়ে ৩ হাজার ৩৪২ জনের মৃত্যু হয়েছে। মোট সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৮৯২ জন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...