Don't Miss
Home / হোম স্লাইডার / চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ২৯ আগস্ট!

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ২৯ আগস্ট!

এমএনএ স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমে আসলেই চ্যাম্পিয়নস লিগ ফুটবল মাঠে গড়ানোর চিন্তা করছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা। ২৯ আগস্ট চলতি আসরের ফাইনাল ধরে তারা পরিকল্পনাও সাজাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।

করোনার কারণে থমকে যাওয়া চ্যাম্পিয়নস লিগের ২০১৯-২০ আসর কিভাবে শেষ করা যায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য ২৩ এপ্রিল বৈঠকে বসতে যাচ্ছে উয়েফার গভর্নিং বডি।

করোনা ভাইরাসের কারণে বিশ্বের প্রায় সব দেশেই বন্ধ খেলাধুলা।

স্থগিত ইউরোপের শীর্ষ পাঁচ লিগসহ সব ধরনের ফুটবল লিগ। শেষ ষোলো পর্বের মাঝামাঝিতে গিয়ে থেমে যায় চ্যাম্পিয়নস লিগের লড়াইও। থমকে আছে ইউরোপা লিগও।

যেভাবেই হোক মৌসুম শেষ করতে চাচ্ছে উয়েফা। ২৬ আগস্ট পোল্যান্ডের গাদানস্কে ইউরোপা লিগের ফাইনাল আয়োজন করার পরিকল্পনা তাদের। এর তিন দিন পর তথা ২৯ আগাস্ট তুরস্কের ইস্তাম্বুলে আয়োজন করতে চায় চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।

এক্ষেত্রে দুটি বিকল্প ভাবছে উয়েফা। একটি হলো, জুলাই-আগস্টের মধ্যে চ্যাম্পিয়নস লিগের দুই লেগের কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনাল সম্পন্ন করা। জুনের মধ্যে ঘরোয়া লিগগুলো শুরু করা গেলেই কেবল সেটা সম্ভব।

দ্বিতীয় ভাবনাটা হলো- দুই লেগের পরিবর্তে চ্যাম্পিয়নস লিগের বাকিটা এক লেগেই সম্পন্ন করা। সেটা হতে পারে ঘরোয়া লিগগুলো শেষ হওয়ার পর। তাই হলে মাত্র এক সপ্তাহেই শেষ হয়ে যাবে চ্যাম্পিয়নস লিগ।

দুটি বিকল্পই তোলা হবে আগামী বৃহস্পতিবারের উয়েফার নির্বাহী কমিটির বৈঠকে।

উল্লেখ্য, সূচি অনুযায়ী ইস্তাম্বুলে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হওয়ার কথা ছিল ৩০ মে। এর তিন দিন আগে পোল্যান্ডের গাদানস্কে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইউরোপা লিগের ফাইনাল।

x

Check Also

চট্টগ্রামে জলাবদ্ধতা নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, খাল খননে জোর দেওয়ার কথা

সংসদ প্রতিবেদক ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে সৃষ্ট জলাবদ্ধতায় নাগরিক দুর্ভোগের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন ...