Don't Miss
Home / হোম স্লাইডার / চীনে হচ্ছে বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম

চীনে হচ্ছে বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম

এমএনএ স্পোর্টস ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম নির্মিত হতে যাচ্ছে চীনে। স্টেডিয়ামটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৭০ লাখ ডলার; বাংলাদেশি টাকায় অঙ্কটা প্রায় সাড়ে ১৪ হাজার কোটি!

পদ্মফুল আকৃতির দৃষ্টিনন্দন স্টেডিয়ামটি নির্মাণ করছে গুয়াংজুর ফুটবল ক্লাব গুয়াংজু এভারগ্রান্দে। তাতে দর্শকদের জন্য আসনসংখ্যা থাকবে ১ লাখ। বার্সেলোনার ক্যাম্প ন্যুর চেয়ে বড় এই ভেন্যুটির নির্মাণকাজ ২০২২ সালে শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

গুয়াংজু এভারগ্রান্দে ক্লাবের মালিকানা প্রতিষ্ঠান রিয়াল এস্টেট কোম্পানি এভারগ্রান্দের প্রেসিডেন্ট জিয়া হাইজুন স্টেডিয়ামটির নির্মাণকাজ উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের জানান, চীনের ফুটবলকে পরবর্তী নিয়ে যেতে এই স্টেডিয়ামটি সহায়তা করবে।

“এভারগ্রান্দে স্টেডিয়ামে হবে বৈশ্বিক এক নিদর্শন। এটা হবে সিডনি অপেরা হাউস, দুবাইয়ের বুর্জ খলিফার সঙ্গে তুলনীয়। আর বিশ্বে চাইনিজ ফুটবলের গুরুত্বপূর্ণ নিদর্শন। ”

স্টেডিয়ামটির জন্য যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে আটটি নকশা জমা পড়ে। এসব থেকে চূড়ান্ত নকশাটি বাছাই করেন সাংহাইভিত্তিক আমেরিকান ডিজাইনার হাসান সাঈদ।

জিয়া হাইজুন বলেন, “আমরা আশা করছি, এই স্টেডিয়ামেই ২০২৩ সালের এশিয়ান কাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে। ”

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...