Don't Miss
Home / হোম স্লাইডার / সিঙ্গাপুরে একদিনেই ৫৭০ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত

সিঙ্গাপুরে একদিনেই ৫৭০ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : সিঙ্গাপুরে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে (কোভিড-১৯) একদিনেই ৫৭০ জন প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে ২ হাজার ৫৯৭ বাংলাদেশি প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হলেন। যা সারা বাংলাদেশে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়ে গেল। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা এখন ২ হাজার ১৪৪ জন।

 গতকাল শনিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯২৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি।

সিঙ্গাপুর সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত ৫ হাজার ৯৯২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, তার মধ্যে অধিকাংশই হলেন বিদেশি শ্রমিক। এসব শ্রমিকরা বিভিন্ন ডরমিটরিতে এক সঙ্গে থাকার কারণে করোনা সবার মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে।

সিঙ্গাপুরের চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়, দেশটিতে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ গুণ বেড়েছে।

উল্লেখ্য, সিঙ্গাপুরে মোট আক্রান্ত ৫ হাজার ৯৯২ জনের মধ্যে এ পর্যন্ত ১১ জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ৭০৮ জন।

x

Check Also

নেতাজীর সম্পদ রহস্য: ইতিহাসের অন্ধকার অধ্যায়ে দলিলের আলো

মহসীনুল করিম ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজী সুভাষচন্দ্র বসু এমন এক নাম, যাঁকে ঘিরে ইতিহাস, ...