Don't Miss
Home / হোম স্লাইডার / উদ্বোধনের অপেক্ষায় বসুন্ধরার অস্থায়ী করোনা হাসপাতাল

উদ্বোধনের অপেক্ষায় বসুন্ধরার অস্থায়ী করোনা হাসপাতাল

এমএনএ রিপোর্ট : সব প্রস্তুতি সম্পন্ন শেষে উদ্বোধনের অপেক্ষায় আছে মহামারী নভেল করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) অস্থায়ী হাসপাতাল।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে দিন নির্ধারিত হলেই কার্যক্রম শুরু হবে দেশের সর্ববৃহৎ এই হাসপাতালটির। গতকাল নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এমএম জসীম উদ্দিন।

ব্রিফিংয়ে আইসিসিবির এ কর্মকর্তা বলেন, আমাদের কাজ তো শেষ। গত মঙ্গলবার স্বাস্থ্য বিভাগের একটি অগ্রগামী দল পরিদর্শন করে গেছে। তারা সন্তোষ প্রকাশ করেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল গতকাল দেখতে এসেছিলেন। পরিদর্শন শেষে তারা একটি তারিখ দিলে সেদিনই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। আশা করছি, প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এটি উদ্বোধন করবেন।

কাজের অগ্রগতি নিয়ে জসীম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে আমাদের যে লক্ষ্যমাত্রা ২ হাজার ১৩ বেড, সেগুলো বসে গেছে। পরিদর্শক দল তাদের পরিদর্শন শেষে নতুন কিছু চাহিদা দিয়েছে। সেগুলো লজিস্টিক বিষয়। এগুলো খুব অল্প সময়েই করে দেয়া যাবে।

কাজের সার্বিক বিষয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. ওসমান সরোয়ার বলেন, আমাদের ৯০ শতাংশের বেশি কাজ শেষ। বাকি কাজ দু-একদিনের মধ্যে শেষ হবে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে কবে হাসপাতালটি বুঝে নেয়া হবে এমন প্রশ্নের জবাবে এ কর্মকর্তা বলেন, খুব তাড়াতাড়িই হস্তান্তর করা হবে। একই তো মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে তো আমরা। আমরা বুঝিয়ে দিয়ে চলে আসব। এরপর রোগী দেখার বিষয় থেকে যাবতীয় বিষয় স্বাস্থ্য অধিদপ্তরের।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...