Don't Miss
Home / হোম স্লাইডার / ডা. সাবরীনার অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের তদন্ত কর্মকর্তা নিয়োগ
ডা. সাবরীনা

ডা. সাবরীনার অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের তদন্ত কর্মকর্তা নিয়োগ

এমএনএ জাতীয় রিপোর্টঃ জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরীনা আরিফের অবৈধ সম্পদ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মোছা. সেলিনা আখতার মনিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য আজ বৃহস্পতিবার এনটিভি অনলাইনকে এই তথ্য জানিয়েছেন।

প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, ‘আজ বৃহস্পতিবার দুদক মোছা. সেলিনা আখতার মনিকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব দিয়েছে। তাঁকে ডা. সাবরীনার বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান করে প্রতিবেদন দিতেও বলা হয়েছে।’

জেকেজির চেয়ারম্যান ডা. সাবরীনা আরিফকে গত ১২ জুলাই গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়। একই অভিযোগে তার স্বামী জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকেও দুই দফায় রিমান্ডে নেওয়া হয়েছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...