Don't Miss
Home / হোম স্লাইডার / সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও মিথিলার বিতর্কিত ছবি
মিথিলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও মিথিলার বিতর্কিত ছবি

এমএনএ বিনোদন ডেস্কঃ মডেল অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার একটি ছবি ঘিরে চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জীবনানন্দ দাশের কবিতার কয়েকটি লাইনের সঙ্গে পোস্ট করা ছবিটি নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। কারণ সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খোলামেলা ছবি দেন না মিথিলা।

ছবিটির সঙ্গে তিনি ক্যাপশন দেন, সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ~ জীবনানন্দ দাশ’। মিথিলার আগুন ঝরানো এ ছবিটিতে হাজার হাজার লাইক, কমেন্টস পড়েছে। শেয়ারও হয়েছে হাজারের বেশি। সব মিলিয়ে সাড়া জাগানো ছবিটি এখন বিনোদন অঙ্গনের অন্যতম আলোচ্য।

এ প্রসঙ্গে মিথিলা দেশিয় গণমাধ্যমকে বলেন, কলকাতায় আসার আগে বেশ কিছু ফটোশুট করেছিলাম। আর জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি। ছবিটার সঙ্গে ক্যাপশনটা কল্পনা করে ভালো লাগল। তাই শেয়ার করলাম। এখানে তো ১৪ দিন আগে হোম কোয়ারেন্টাইনে থাকব। বাইরে বেরোনো হচ্ছে না। তাই মাঝে মাঝে এ রকম ছবি দেব ভাবছি।

গেল ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে কলকাতা যাওয়ার পর নতুন সংসারে রাইস কুকার, হ্যাঙ্গার টুকিটাকি কিছু কিনতে হয়েছে। মিথিলার জন্মদিন উপলক্ষে সৃজিত মিথিলাকে উপহার দিয়েছেন গিটার। আর আইরাকে কিনে দিয়েছেন কিবোর্ড।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...