Don't Miss
Home / হোম স্লাইডার / আজ পবিত্র আশুরা
আশুরা

আজ পবিত্র আশুরা

এমএনএ ফিচার ডেস্কঃ আজ পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ও হূদয়বিদারক ঘটনার এ দিনটি মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে এটি বিশেষ পবিত্র দিবস।

নভেল করোনাভাইরাসের কারণে এবার সংক্ষিপ্ত কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হবে। এ উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হজরত মুহাম্মদের (সা.) দৌহিত্র হজরত ইমাম হোসেইন (রা.), তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। কারবালার এ শোকাবহ ঘটনার জন্যই যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমানরা সারা দুনিয়ায় এ দিনটি পালন করে থাকেন।

পবিত্র আশুরা উপলক্ষে বিদ্যমান করোনা পরিস্থিতিতে এবার রাজধানী ঢাকাসহ দেশব্যাপী সংক্ষিপ্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকায় সব ধরনের তাজিয়া, শোক ও পাইক মিছিল নিষিদ্ধ করেছে। তবে ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে ইমাম বাড়াগুলোয় ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন।

দিনটি উপলক্ষে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি রেডিও-টিভি চ্যানেলও বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...