Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
বাংলাবান্ধা

প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ

এমএনএ শিল্প ও বানিজ্য ডেস্কঃ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার এই বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে বলে সোমবার রাতে জানিয়েছেন পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান বাবলা।

আগামী বুধবার থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।

মেহেদী হাসান খান বাবলা জানান, ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জীর মৃত্যুতে আমরা শোকাহত।

বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দরে ২০১১ সালের ২২ জানুয়ারী ইন্দো-বাংলা আন্তর্জাতিক বাণিজ্যের দ্বারোদঘাটন করে ইমিগ্রেশন চালুর ঘোষণা দিয়েছিলেন তিনি। এ জন্য আমরা মঙ্গলবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি।

x

Check Also

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকার হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ...