Don't Miss
Home / জাতীয় / নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪
মসজিদে

নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪

এমএনএ জাতীয় ডেস্কঃ নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।

সর্বশেষ মারা যাওয়া ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৫৫)। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্র তার মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

এখন পর্যন্ত মারা যাওয়া ২৪ জন হলেন— মসজিদের ইমাম আব্দুল মালেক (৬০), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), জুবায়েদ ফারাজি (৬), মো. নিজাম (৪০), রিফাত (১৮), মোস্তফা কামাল (৩৪), জুবায়েদ (১৮), সাব্বির (২১), কুদ্দুস ব্যাপরী (৭২), হুমায়ুন কবির (৭০), ইব্রাহিম (৪৩), জুনায়েদ (১৭), জামাল (৪০), রাশেদ (৩০), জয়নাল (৩৮), মাইন উদ্দিন (১২), রাসেল (৩০), বাহাউদ্দিন (৬০), কাঞ্চন হাওলাদার (৪০), নয়ন (২৭), নাদিম আহমেদ (৪০), জুলহাস ফারাজি (৩৫), শামীম (৪৫) ও মোহাম্মদ আলী (৫৫)।

গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে ‘গ্যাসের লাইন’ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ জনের মতো দগ্ধ হন। তাদেরকে ঢামেক হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।

ঘটনার পর নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, ‘মসজিদের নিচ দিয়ে গ্যাসের লাইন চলে গেছে। ওই গ্যাসের লাইনে ত্রুটি থাকায় বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।’

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...