Don't Miss
Home / জাতীয় / ষড়যন্ত্রকারীরা দেশকে গণতন্ত্র দিতে পারেনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ষড়যন্ত্রকারীরা দেশকে গণতন্ত্র দিতে পারেনা

এমএনএ জাতীয় ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭৫ এর ১৫ আগস্টে জাতির পিতাকে সপরিবারে হত্যা এবং ৩ নভেম্বর জাতীয় চারনেতাকে হত্যার পর দেশকে আদর্শ থেকে সম্পূর্ণ বিচ্যুত করে জিয়াউর রহমান।

মঙ্গলবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবসে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

সে সময় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী আরও বলেন, যারা ষড়যন্ত্র করে ক্ষমতায় আসে তারা কখনও দেশকে গণতন্ত্র দিতে পারেনা। এসময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপির মাধ্যমে দেশের কোনো উন্নতি হয়নি, তাদের রাজনীতি মানেই ধ্বংসের রাজনীতি।

প্রধানমন্ত্রী বলেন, জিয়া, এরশাদ এবং খালেদা জিয়া সরকারের লক্ষ্য ছিল দুর্নীতি, হত্যা, জঙ্গিবাদ দিয়ে ক্ষমতায় টিকে থাকা। ৯১ সালে খালেদা জিয়া সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরে জামায়াতের হাত ধরে আসে ক্ষমতায় আসে। ১৯৯৬ সালে যে নির্বাচন করলো সেখানে কোন দল অংশ নেয়নি। পরে ১২ জুন নির্বাচনে হেরে যায় তারা। তারপর আবরও ক্ষমতায় টিকে থাকার জন্য চক্রান্ত করে ২০০১ এ আওয়ামী লীগকে হারানো হয়েছে। এই দলটির দুর্নীতি ও অপকর্মের কারণে দেশে জরুরি অবস্থা জারি হয়।

১৯৯৬ এবং ২০০৮ এর নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ দেশকে ইতিহাস বিকৃতি ও ধ্বংসের রাজনীতি থেকে মুক্ত করেছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...