Don't Miss
Home / আন্তর্জাতিক / বিশ্ববাসির জন্য সুখবর। ফাইজারের টিকা অনুমোদন দিল যুক্তরাজ্য।

বিশ্ববাসির জন্য সুখবর। ফাইজারের টিকা অনুমোদন দিল যুক্তরাজ্য।

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাসীর জন্য সুখবর। প্রথম দেশে হিসেবে যুক্তরাজ্য কোভিড-১৯ এর টিকা অনুমোদন দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার এবং এর জার্মান অংশীদার বায়োএনটেকের তৈরি করোনার ভ্যাকসিনকে সর্বসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন দিলো যুক্তরাজ্য। বিশ্বের প্রথম দেশ হিসেবে এই অনুমোদন দিল যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের মেডিসিন এন্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলাটোরি এজেন্সির পক্ষ থেকে বলা হয়, এই ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর। এটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উপযুক্ত।

জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যেই করোনার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ওপর প্রয়োগ করা হবে এই ভ্যাকসিন। ফাইজারের ৪ কোটি ডোজ ভ্যাকসিন অর্ডার করেছে যুক্তরাজ্য। দেশটির প্রায় ২ কোটি মানুষ এই ভ্যাকসিন ব্যবহার করতে পারবেন|

 

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...