Don't Miss
Home / অর্থনীতি / ইউনিলিভার সপ্তাহে টপটেন গেইনার তালিকায়
ইউনিলিভার

ইউনিলিভার সপ্তাহে টপটেন গেইনার তালিকায়

এমএনএ অর্থনীতি ডেস্কঃ শেয়ারবাজারের তালিকভুক্ত ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে টপটেন গেইনার তালিকায় উঠে এসেছে।

শনিবার (৫ ডিসেম্বর) ডিএসই সূত্র এ তথ্য পাওয়া গেছে।

জানা যায়, গেলো সপ্তাহে ইউনিলিভিার কনজুমার কেয়ার লিমিটেডের শেয়ার দর ২৭.৬২ শতাংশ বেড়েছে। কোম্পানির ১৭ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৩ কোটি ৫৩ লাখ ১৭ হাজার টাকা।

দর বাড়ার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- আমরা নেটওয়ার্কস লিমিটেড, পেনিনসুলা চিটাগাং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্রগতি ইন্স্যুরেন্স, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস, হামিদ ফেব্রিক্স, ন্যাশনাল ফিড, নাভানা সিএনজি এবং কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ইউনিলিভিার কনজুমার কেয়ার লিমিটেড ১৯৭৬ সালে শেয়াবাজারের তালিকাভুক্ত হয়।

x

Check Also

শাহজালাল-শাহপরাণ মাজারের দান-অনুদানের হিসাব চায় প্রশাসন, স্বচ্ছতা নিশ্চিতে উদ্যোগ জেলা প্রশাসনের

সিলেট প্রতিনিধি দেশের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ ...