Don't Miss
Home / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রেও ফাইজারের টিকা অনুমোদন পেলো

যুক্তরাষ্ট্রেও ফাইজারের টিকা অনুমোদন পেলো

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিও) কোভিট-১৯ প্রতিরোধে ফাইজারের টিকা সেদেশে ব্যাপকভিত্তিতে প্রয়োগে  সবুজ সংকেত দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

আগেরদিন এফডিএ-র উপদেষ্টা প্যানেলের অধিকাংশ সদস্যও এই অনুমোদনে সুপারিশ করেছিলেন।

মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, ফাইজারের এ টিকাকে দ্রুত অনুমোদন দিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এফডিএকে ব্যাপক চাপ দেওয়া হয়েছিল।

শুক্রবারের মধ্যে টিকার অনুমোদন না দিতে পারলে পদ ছেড়ে দাও- এফডিএ প্রধানকে এ কথা বলা হয়েছিল বলে গুঞ্জনও রয়েছে।

এফডিএ প্রধান স্টিফেন হান অবশ্য এ গুঞ্জনকে ‘অসত্য’ বলে উড়িয়ে দিয়েছেন।
নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ায় যুক্তরাষ্ট্রে ‘২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে’ প্রথম টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাম্প।

তার স্বাস্থ্য ও মানব সেবা মন্ত্রী অ্যালেক্স আজার এর আগে বলেছিলেন, তাদের মন্ত্রণালয় ও ফাইজার সোমবার বা মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক টিকাদান কর্মসূচি শুরু করতে কাজ করছে।

বিশ্বের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য প্রথম কোভিড-১৯ প্রতিরোধে ফাইজারের টিকা ব্যবহারের অনুমতি দিয়েছিল। দেশটিতে সবচেয়ে ঝুঁকিপূর্ণদের উপর টিকাটির প্রয়োগও চলছে।

এরপর ফাইজার-বায়োএনটেকের এ ভ্যাকসিন কানাডা, বাহরাইন এবং সৌদি আরবেও অনুমোদন পায়।

বুধবার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে রেকর্ড ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছে বিবিসি। এর আগে কোভিড-১৯ এ বিশ্বের কোথাও একদিনে এত মৃত্যু দেখা যায়নি।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...