Don't Miss
Home / হোম স্লাইডার / ১২ বছরের ছোট প্রেমিককে বিয়ে করছে গওহর খান

১২ বছরের ছোট প্রেমিককে বিয়ে করছে গওহর খান

এমএনএ বিনোদন ডেস্কঃ নানা আলোচনা-সমালোচনা পেছনে ফেলে নিজের চেয়ে বয়সে ১২ বছরের ছোট প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন মডেল ও অভিনেত্রী গওহর খান। প্রেমিক জায়েদ দরবার সংগীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে।

বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। বিয়ের আগে যে রীতিগুলো থাকে সেগুলো পালন করতে এখন ব্যস্ত হবু দম্পতি। প্রাক বিয়ের প্রথম প্রচলিত সেরেমনি চিসকা-র ছবি আপলোড করেছেন তারা।

গায়ে হলুদের মতোই এই অনুষ্ঠানে হলুদ এবং গোলাপের কম্বিনেশনে পোশাক পরতে দেখা গেছে পাত্র পাত্রীকে। গওহর খান পরেছিলেন গোলাপি ও হলুদ এর মিশেলে একটি ভারী লেহেঙ্গা। সঙ্গে ছিল মানানসই টিকলি। অন্যদিকে জায়েদ পরেছিলেন হলুদ রঙের একটি কুত্তা ও পায়জামা। তাদের ছবিগুলি মুহূর্তে ভাইরাল হয়।

এর আগে একটি ডিজিটাল কার্ডের ভিডিও পোস্ট করেছিলেন গওহর খান। আগামী ২৫ অর্থাৎ বড়দিনে গাঁটছড়া বাঁধছেন গওহর ও জায়েদ। ছবি পোস্ট করে গৌহার জানিয়েছেন, জায়েদের সঙ্গে দেখা হওয়ার পর থেকেই তার জীবন অসাধারণ হয়ে উঠেছে।

তবে মহামারি পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত ঘনিষ্ঠজনদের মধ্যে বিয়ে করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। উপস্থিত থাকবে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...