Don't Miss
Home / হোম স্লাইডার / স্বাস্থ্যবিধি মেনে নববর্ষ উদযাপনে রাষ্ট্রপতির আহবান

স্বাস্থ্যবিধি মেনে নববর্ষ উদযাপনে রাষ্ট্রপতির আহবান

এমএনএ জাতীয় ডেস্ক :  বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, অতীতকে পেছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খ্রিষ্টীয় নববর্ষ আমাদের মাঝে সমাগত। নতুনকে বরণ করা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকলেও ব্যবহারিক জীবনে খ্রিষ্টীয় বর্ষ পঞ্জিকা বহাল বহুল ব্যবহৃত। খ্রিষ্টীয় নববর্ষ তাই জাতীয় জীবনে প্রাত্যহিক জীবনযাত্রায় অবিচ্ছেদ্যভাবে মিশে গেছে। প্রতিবছর নববর্ষকে বরণ করতে বাংলাদেশসহ বিশ্বব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজন করা হলেও করোনা মহামারির ফলে এবার উৎসবের আমেজ অনেকটাই ম্লান। আমি দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে নববর্ষ উদযাপনের আহ্বান জানাচ্ছি।

বাণীতে রাষ্ট্রপতি আরও বলেন, ২০২১ সাল আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ বছর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর একটি যুগসন্ধিক্ষণ হচ্ছে ২০২১ সাল। এ যুগসন্ধিক্ষণে বঙ্গবন্ধুর স্বপ্নের স্পন্দন সোনার বাংলাদেশ গঠনে আমাদের নিরলস প্রয়াস চালাত হবে। নববর্ষ সবার মাঝে জাগাবে প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। মহামারি ভয়াবহতা মোকাবিলা করে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ। নববর্ষে এ প্রত্যাশা করি। খ্রিষ্টীয় নববর্ষে সবার জীবন আনন্দ ও সাফল্যে ভরে উঠুক।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...