এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পার্লামেন্টে জো বাইডেনের আনুষ্ঠানিক স্বীকৃতি ঘিরে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন তান্ডব দেখলো যুক্তরাষ্ট্র। ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। ওয়াশিংটন ডিসি’র পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ক্যাপিটল ভবনে সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। এর আগে পুলিশের গুলিতে এক নারী নিহত হন। পরে ‘মেডিক্যাল ইমার্জেন্সি’ পরিস্থিতি তৈরি হওয়ায় আহত আরও তিনজনের মৃত্য হয়। আটক অন্তত ১৩ জন। কারফিউ জারি করা হয়েছে ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়ায়।
বুধবার (৬ জানুয়ারি) বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিতে দুই কক্ষের যৌথ অধিবেশনে বসে কংগ্রেস। দুপুরের পরপর হাজারো ট্রাম্প সমর্থক ক্যাপিটল হিল ঘেরাও করে। উত্তপ্ত পরিস্থিতিতে, অধিবেশন স্থগিত করা হয়। সরিয়ে নেয়া হয় আইনপ্রনেতাদের। এক সময় পুলিশের বাঁধা উপেক্ষা করেই ভেতরে প্রবেশ করে বিক্ষোভকারীরা।
এ সময় পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসার পর সন্ধ্যায় ফের অধিবেশনে বসে কংগ্রেস। বিক্ষোভ উস্কে দেয়ায় ট্রাম্পের কড়া সমালোচনা করে খোদ রিপাবলিকানরা। দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান, ডেমোক্রেট আইনপ্রেণেতারা।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

