Don't Miss
Home / আজকের সংবাদ / দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ প্লেন

দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ প্লেন

এমএনএ সংবাদ ডেস্ক : রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছে একটি প্রশিক্ষণ প্লেন। শনিবার (৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে।

প্রশিক্ষণ প্লেনটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমির। রানওয়েতে বিমানটি মুখ থুবড়ে পড়ে আছে। বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি। বিমানে একজন প্রশিক্ষক ও একজন প্রশিক্ষণার্থী ছিলেন।

দুর্ঘটনার কারণ জানতে ফ্লাইং একাডেমির কর্মকর্তারা কাজ করছেন বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে শাহ মখদুম বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...