এমএনএ সংবাদ ডেস্ক : সুরক্ষা অ্যাপের মাধ্যমে চল্লিশোর্ধ ব্যক্তিরাও করোনা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। সোমবার (৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে এ বিষয়ে ব্রিফ করেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে খন্দকার আনোয়ারুল জানান, কোনো ব্যক্তি টিকার জন্য নিবন্ধন করতে না পারলে জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে গেলেও টিকা নিতে পারবেন।
আগের সিদ্ধান্ত অনুযায়ী অগ্রাধিকার তালিকাভুক্ত ৫৫ বছরের নিচের কোনো সাধারণ নাগরিক টিকা নিতে নিবন্ধন করতে পারতেন না।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

