Don't Miss
Home / আজকের সংবাদ / ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৩। শনাক্ত আরো নিম্নমূখি

২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৩। শনাক্ত আরো নিম্নমূখি

এমএনএ সংবাদ ডেস্ক :  করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ৮ হাজার ২৬৬ জন। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৯১ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪০ হাজার ২৬৬ জনে।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২১০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৬টি, জিন-এক্সপার্ট ২৯টি, র্যা পিড অ্যান্টিজেন ৬৫টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৩৯৭। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৭১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৮ লাখ ৩৫ হাজার ২১৬টি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ৩৭৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৬ হাজার ৭৬৭ জন হয়েছে।

এতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ২৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৯ শতাংশ এবং সুস্থতার হার ৯০ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ১৩ জনের মধ্যে ৭ জন পুরুষ ও ৬ জন নারী একজন।

গত বছরের ৪ এপ্রিলের পর ৯ জানুয়ারি সর্বপ্রথম শনাক্তের হার ৫ শতাংশের ঘরে নামে। এরপর ১৭ জানুয়ারি ৪ শতাংশের ঘরে আসে। তার পরের দুদিন সামান্য বেড়ে ৫ শতাংশ হারে রোগী শনাক্ত হয়। ২০ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত শনাক্তের হার থাকে চার শতাংশে। যদিও এর মাঝে একদিন এই হার ৩ শতাংশে নেমেছিল। এরপর ২৯ জানুয়ারি শনাক্ত হয় ৩.৭৬ শতাংশ। এরপর ৩১ জানুয়ারি রোববার শনাক্তের হার ৩.০২ শতাংশ। এছাড়া ৮ ফেব্রুয়ারিতে দেশে শনাক্তের হার গত দশ মাসে সর্বনিম্ন ২ দশমিক ৩০ শতাংশ হয়।

বাংলাদেশে প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনে সর্বোচ্চ মৃত্যু।

x

Check Also

ঢাকা দক্ষিণে মেয়র পদে জামায়াতের প্রার্থী ডাকসু ভিপি সাদিক কায়েম, শিবিরের অস্বীকার!

এমএনএ প্রতিবেদক ঢাকা মহানগর দক্ষিণে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সম্ভাব্য ...