Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / গুগল ম্যাপসে নামসহ রাস্তা যুক্ত করা যাবে
গুগল ম্যাপস

গুগল ম্যাপসে নামসহ রাস্তা যুক্ত করা যাবে

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ ‘গুগল ম্যাপস’ ব্য়বহারকারীদের জন্য নতুন ফিচার আনলো টেক জায়েন্ট গুগল। ম্যাপে নেই এমন রাস্তা যুক্ত করে নামকরণ করতে পারবেন ব্যবহারকারীরা।

যুক্ত করার পাশাপাশি রাস্তার ভুল নামও সংশোধন করা যাবে বলে জানিয়েছে গুগল। এছাড়া ম্যাপ থেকে মুছে দেয়া বা রাস্তার স্থান পরিবর্তন করার মতো একাধিক সুবিধা আছে নতুন এই ফিচারে।

গুগলের একটি ব্লগ পোস্ট অনুযায়ী, ম্যাপসে নতুন এই ফিচার ‘ড্রয়িং’ অপশন হিসেবে থাকবে; যা মাইক্রোসফট পেইন্টের লাইন টুলের মতো। ম্যাপে রাস্তা যোগ করতে হলে ব্যবহারকারীদের রাস্তা বরাবর পিন ড্র্যাগ করে সংশ্লিষ্ট নাম দিয়ে সাবমিট করতে হবে। মানুষের সুবিধার্থেই এই পদক্ষেপ বলে জানিয়েছে টেক জায়ান্টটি।
ব্যবহারকারীরা রাস্তা যোগ করলেই তা সরাসরি ম্যাপসে যুক্ত হবে না। গুগল ৭ দিন ধরে যাচাই-বাছাই করার পরই ম্যাপসে নতুন রাস্তা যোগ হবে। এক্ষেত্রে ব্যবহারকারীদের বেশকিছু গাইডলাইন মেনে চলতে হবে। ইচ্ছাকৃত হয়রানির জন্য রাস্তা সংযোগ হলেও কড়া ব্যবস্থা নেয়া হবে।

পাশাপাশি ‘ফটো আপডেটস্’ নামে আরও একটি নতুন ফিচার আনতে চলেছে গুগল। এই ফিচারে যেকোনো স্থানের ছবি যুক্ত করে সেই বিষয়ে ছোটখাটো রিভিউও লেখা যাবে।

x

Check Also

এবারের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের দক্ষতার প্রশংসা সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর

এমএনএ প্রতিবেদক এ বছরের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের দক্ষতা, সুশৃঙ্খলতা ও কার্যকর পদক্ষেপের প্রশংসা করেছেন সৌদি ...