Don't Miss
Home / আন্তর্জাতিক / নরেন্দ্র মোদির চিঠির জবাব দিলেন ইমরান খান
নরেন্দ্র

নরেন্দ্র মোদির চিঠির জবাব দিলেন ইমরান খান

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠির জবাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মোদির চিঠি পাওয়ার পর ফের ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি বজায় রাখা নিয়ে উদ্যোগী হয়ে মঙ্গলবারই (৩০ মার্চ) মোদির চিঠির উত্তর দিয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, জন্মলগ্ন থেকে ভারত বিরোধিতাই পাকিস্তানের ‘ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডা’। ভারত-পাকিস্তানের মধ্যে বিরোধ থাকলেও বর্তমানে পরিস্থিতি পাল্টেছে। আন্তর্জাতিক চাপে একাধিকবার শান্তির বার্তা দিয়েছেন ইমরান খান। তাতেই সাড়া দিয়ে ‘পাকিস্তান দিবস’ উপলক্ষে ইমরান খানকে চিঠি লিখেছিলেন মোদি।

চিঠিতে জানিয়েছিলেন, প্রতিবেশী দেশটির সঙ্গে ভালো সম্পর্ক চায় ভারত। চিঠিতে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত করার বার্তা দিয়েছিলেন তিনি। এবার তাতেই ইতিবাচকভাবে সাড়া দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিলেন চিঠিতে।

চিঠিতে ইমরান খান লিখেছেন, ভারতসহ প্রতিটি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গেই শান্তিপূর্ণ সহাবস্থান চায় পাকিস্তানের নাগরিক। দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিজেদের মধ্যে সম্পর্ক ভালো থাকলে তবেই ভারত ও পাকিস্তানের মধ্যে সব ইস্যুর সমাধান করা সম্ভব। যার মধ্যে অন্যতম জম্মু ও কাশ্মীর সমস্যা। একইসঙ্গে করোনা অতিমারীর সঙ্গে ভারতীয়দের লড়াইকেও অভিনন্দন জানিয়েছেন ইমরান।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...