Don't Miss
Home / হোম স্লাইডার / ভারতীয় ভ্যারিয়েন্টের চরম খেসারত দিতে হবে: জি এম কাদের
কাদের

ভারতীয় ভ্যারিয়েন্টের চরম খেসারত দিতে হবে: জি এম কাদের

এমএনএ রাজনীতি ডেস্কঃ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, খাদ্য সহায়তা নিশ্চিত করে সীমান্ত জেলাগুলোতে কঠোর লকডাউন দিতে হবে। কারণ ক্ষুধার্ত মানুষকে খাদ্য না দিয়ে কখনোই আটকে রাখা যাবে না। পাশাপাশি জেলা পর্যায়ে দ্রুততার সাথে চিকিৎসা সেবা উন্নত করতে হবে। করোনা মোকাবেলায় প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে অক্সিজেন সহায়তা প্রস্তুত রাখতে হবে।

রোববার (৬ জুন) এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন।

জিএম কাদের আরো বলেন, সীমান্তবর্তী জেলাগুলোতে যেভাবে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে তা অত্যন্ত আশংকাজনক। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আবার সীমান্তরক্ষীদের ফাঁকি দিয়ে প্রতি রাতেই ভারত থেকে অসংখ মানুষ প্রবেশ করছে বাংলাদেশে। তাই সীমান্তবর্তী জেলাগুলোতে আরো কঠোরভাবে লকডাউন প্রয়োজন।

বিবৃতিতে তিনি বলেন, প্রয়োজনে সীমান্তবর্তী জেলাগুলোতে লকডাউন বাস্তবায়নে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা যেতে পারে। ভারতীয় ভ্যারিয়েন্ট মোকাবিলায় শিথিলতা দেখালে চরম খেসারত দিতে হবে।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...