Don't Miss
Home / আন্তর্জাতিক / ১০০ দেশে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ডেল্টা ভ্যারিয়েন্ট

১০০ দেশে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট বা ভারতীয় ধরন বিশ্বের প্রায় একশ দেশে ছড়িয়ে পড়েছে। সংক্রমণ ঠেকাতে নতুন করে অনেক দেশে দেওয়া হয়েছে কঠোর বিধিনিষেধ। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আশঙ্কা প্রকাশ করে বলছে, সামনে আরও প্রকট হবে ভাইরাসের ডেল্টা ধরন।

ডব্লিউএইচও জানায়, এখন পর্যন্ত প্রায় ১০০ দেশে এই ধরন সংক্রমণের চিহ্ন মিলেছে। ভারতে প্রথম শনাক্ত হওয়া এ প্রজাতির সংক্রমণ ছড়ানোর ক্ষমতা অনেক বেশি হওয়ায় এ উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টুডের।

জুনের মহামারি সংক্রান্ত প্রতিবেদনে স্বাস্থ্য সংস্থা জানায়, হিসাবের খাতায় এখন পর্যন্ত ৯৬ দেশে ডেল্টার অস্তিত্ব মিললেও প্রকৃত সংখ্যা শতাধিক। বলা হচ্ছে, ভাইরাসের ধরন চিহ্নিতকরণের জন্য যে পরিকাঠামোর প্রয়োজন, তা অনেক দেশেই নেই। যার ফলে আসল সংখ্যা সামনে আসছে না।

সম্প্রতি বেশ কিছু দেশে দৈনিক সংক্রমণ বেড়েছে। গুরুতর অসুস্থ হয়ে কোভিড আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে আসছে। ডেল্টার জন্যই এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বলে প্রতিবেদনে জানায় ডব্লিউএইচও।

ডেল্টা প্রজাতির সংক্রমণ রুখতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বিধি বজায় রাখার কথা বলেছেন সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস। সম্প্রতি তিনি বলেন, ডেল্টাই এখন পর্যন্ত করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরন। যে সব দেশে টিকাদান কম হচ্ছে সেখানেই বেশি ছড়াচ্ছে।

x

Check Also

নেতাজীর সম্পদ রহস্য: ইতিহাসের অন্ধকার অধ্যায়ে দলিলের আলো

মহসীনুল করিম ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজী সুভাষচন্দ্র বসু এমন এক নাম, যাঁকে ঘিরে ইতিহাস, ...