Don't Miss
Home / হোম স্লাইডার / লকডাউন শিথিল হচ্ছে না

লকডাউন শিথিল হচ্ছে না

এমএনএ জাতীয় ডেস্ক :  করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে যে কঠোর লকডাউন চলছে, তা শিথিল হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।মঙ্গলবার সচিবালয়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক পর্যালোচনাসভায় এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান লকডাউন চলবেই। শিল্পপতিরা যে অনুরোধ করেছেন, তা গ্রহণ করতে পারছি না।

মাঠের চিত্রে লকডাউন অনেকটাই ঢিলেঢালা হয়ে পড়েছে জানানো হলে- আসাদুজ্জামান খান কামাল বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে বলা হয়েছে।৫ আগস্টের পর  লকডাউন আরও বাড়ানো হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আলোচনা হয়নি।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...