Don't Miss
Home / আন্তর্জাতিক / মাদাগাস্কারে প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা

মাদাগাস্কারে প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনাকে হত্যার ব্যর্থ চেষ্টার অভিযোগ উঠেছে। সেই অভিযোগে দেশটির উচ্চ পদস্থ সেনা ও পুলিশ কর্মকর্তাদের আটক করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, আটকদের মধ্যে পাঁচ জন জেনারেল এবং বেশ কয়েক জন সক্রিয় পুলিশ কর্মকর্তা। চলতি বছরের জুলাই মাসে প্রেসিডেন্টকে ব্যর্থ হত্যা চেষ্টার ঘটনায় ২১ জনকে তদন্তের আওতায় নিয়ে আসা হয়েছে।

গত জুলাইয়ে মাদাগাস্কার সরকার এক ঘোষণায় জানায়, প্রেসিডেন্টসহ বেশ কয়েকজনকে হত্যার চেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে। ওই ঘটনার এক মাস আগে সে দেশেরর পুলিশ প্রধানকে হত্যার ব্যর্থ চেষ্টা হয়েছে।

জানা গেছে, গতকাল রবিবার আটকদের মধ্যে ১২ জন সেনা ও পুলিশ বাহিনীতে কর্মরত রয়েছেন। এর মধ্যে পাঁচ জন জেনারেল, দুই জন ক্যাপ্টেন এবং পাঁচজন নন-কমিশন অফিসার।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...