Don't Miss
Home / আন্তর্জাতিক / আফগান বিমানবাহিনীর হামলায় দুই শতাধিক তালেবান যোদ্ধা নিহত

আফগান বিমানবাহিনীর হামলায় দুই শতাধিক তালেবান যোদ্ধা নিহত

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের শেবারজান শহরে বিমান হামলায় দুই শতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির ওই প্রতিবেদনে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ফাওয়াদ আমান-এর টুইটকে উদ্ধৃত করে বলা হয়েছে, শেবারজানে তালেবান যোদ্ধাদের জমায়েত ও গোপন আস্তানা লক্ষ্য করে বিমানবাহিনী হামলা চালায়।

বিমান হামলায় দুই শতাধিক তালেবান নিহত হয়। এতে তালেবানের বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও যানবাহন ধ্বংস হয়েছে বলেও টুইটে উল্লেখ করেন ফাওয়াদ।

ফাওয়াদ আরো বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বি-৫২ জঙ্গি বিমান দিয়ে তালেবানদের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। মার্কিন বিমান বাহিনীর হামলায় তালেবানরা ব্যাপক হতাহতের শিকার হয়েছে।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...