Don't Miss
Home / জাতীয় / হাইকোর্টে ২২ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে আগাম জামিন আবেদন শুনানি হবে
জামিন

হাইকোর্টে ২২ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে আগাম জামিন আবেদন শুনানি হবে

এমএনএ জাতীয় ডেস্ক : ঢাকা, ১৭ আগস্ট, ২০২১ (বাসস) : সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে ফৌজদারি মোশন বেঞ্চসমূহে আসামি ২২ আগস্ট থেকে আগাম জামিন আবেদন শুনানি অনুষ্ঠিত হবে।
সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত আজ এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে আগামী ২২ আগস্ট হতে

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চসমূহে আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে।  সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ শুনানির সময় নির্ধারণ করবেন।’
এ সংক্রান্ত বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

x

Check Also

আলিফ

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন পাঁচজন

এমএনএ আইন আদালত ডেস্কঃ নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন পাঁচজন। তাঁদের ...