Don't Miss
Home / সাহিত্যপাড়া / আরিয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক চক্রে সংশ্লিষ্টতার অভিযোগ
আরিয়ান

আরিয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক চক্রে সংশ্লিষ্টতার অভিযোগ

এমএনএ বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে ১১ অক্টোবর পর্যন্ত হেফাজতে রাখার আবেদন জানিয়েছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তাদের অভিযোগ, আরিয়ানের সঙ্গে আন্তর্জাতিক মাদক-চক্রের সঙ্গে যোগাযোগ রয়েছে। সে কারণেই তাকে হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে।এর আগে শনিবার রাতে আটক করা হয় শাহরুখপুত্রকে। রবিবার বিকেলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার আদালতে গিয়ে হেফাজতের সময়সীমা বাড়ানোর আবেদন জানায় এনসিবি।

এনসিবির হেফাজতে মাদক সংশ্লিষ্টতা নিয়ে দীর্ঘ ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আরিয়ান, মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চান্টকে গ্রেপ্তার দেখায় এনসিবি। আরিয়ানকে সোমবার বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে যাওয়ার পরেই তার জামিন আবেদন করেন আইনজীবী সতীশ মানশিণ্ডে। শাহরুখই ছেলের জন্য সতীশকে নিয়োগ করেছিলেন।

ভারতীয় দণ্ডবিধির নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনে গ্রেপ্তার দেখানো হয় আরিয়ানসহ মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চান্টকে। যে প্রমোদতরী থেকে আরিয়ানদের গ্রেপ্তার করা হয়েছিল সেটির টার্মিনাল থেকে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ ট্যাবলেট এবং নগদ ১,৩৩,০০০ রুপি উদ্ধার হয়েছে বলে গ্রেপ্তারি পরোয়ানায় লেখা রয়েছে।

গ্রেপ্তারের পর প্রথমে বলা হয়েছিল, এক দিনের জন্য আরিয়ানকে এনসিবির হেফাজতে রাখা হবে। কিন্তু সোমবার সকালে জানা যায়, আদালতের কাছে শাহরুখপুত্রকে আরও কয়েক দিন হেফাজতে রাখার অনুমতি চাইতে পারে এনসিবি। কারণ হিসেবে বলা হয়, মুম্বাইয়ের মাদকযোগের তদন্তে আরও কিছু তথ্যের জন্য আরিয়ানকে আরও কিছু দিন হেফাজতে রাখা প্রয়োজন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...