Don't Miss
Home / শিক্ষাঙ্গন / আলিম পরীক্ষার তারিখ পরিবর্তন
আলিম পরীক্ষার

আলিম পরীক্ষার তারিখ পরিবর্তন

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : আলিম পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে জরুরি বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি পরিবর্তনে বিষয়টি জানানো হয়।মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কামাল উদ্দিন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীন চলমান আলিম পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) হাদিস ও উসুলুল হাদিস পরীক্ষাটি মঙ্গলবার(২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। অন্যদিকে আল ফিকহ ও পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষাটি ৯ ডিসেম্বরের পরিবর্তে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এছাড়া, অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।

এ বিষয়ে মাদ্রাসা শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ বলেন, ‘অনিবার্য কারণবশত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। এর বেশি আর কিছু বলতে চাই না।’তবে বোর্ডের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, পরীক্ষাপ্রশ্ন ও ট্রেজারিতে সমস্যা হওয়ায় পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
x

Check Also

আরও ১০ জেলায় রেল সেবা সম্প্রসারণের উদ্যোগ: রেলমন্ত্রী

এমএনএ প্রতিবেদক দেশের আরও ১০টি জেলা রেল যোগাযোগের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য ...