Don't Miss
Home / হোম স্লাইডার / আজ অভিনেত্রী ক্যাটরিনা ও অভিনেতা ভিকি কৌশলের বিয়ে
ক্যাটরিনা কাইফ

আজ অভিনেত্রী ক্যাটরিনা ও অভিনেতা ভিকি কৌশলের বিয়ে

এমএনএ বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে আজ বৃহস্পতিবার।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের বলা হয়, বিয়ে উপলক্ষ্যে মঙ্গলবার এ জুটি অতিথিদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার তারা যোগ দিয়েছেন গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠানে।

বিয়ের অনুষ্ঠান হচ্ছে রাজস্থানের শহর সাওয়াই মাধপুরের বিলাসবহুল সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায়। ইতোমধ্যে এ জুটি পরিবারসহ বিয়ের অনুষ্ঠানস্থলে পৌঁছে গেছেন। সেখানে পৌঁছেছেন অতিথিরাও।

অনুষ্ঠানে আসা অতিথিদের আয়োজন চলাকালে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করেছেন ভিকি-ক্যাট।

বিয়ের অনুষ্ঠানে শুধু দুই পরিবারের ঘনিষ্ঠ ও বন্ধুরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে অতিথিদের সবাইকে কোভিড-১৯ প্রটোকল মেনে চলতে হবে। করোনার দুই ডোজ ভ্যাকসিন নেননি এমন কেউ অনুষ্ঠানে যেতে পারবেন না।

জানা যায়, এ জুটি তাদের বিয়ের অনুষ্ঠান স্পেশাল প্যাকেজ হিসেবে আগামী বছর প্রচারের জন্য একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

কফি উইথ করণ অনুষ্ঠানের ভিন্ন ভিন্ন পর্বে উপস্থিত হয়ে নিজেদের প্রতি আগ্রহের কথা জানিয়েছিলেন ভিকি ও ক্যাটরিনা। ধারণা করা হয়, এর পর থেকেই তাদের মধ্যে প্রেম শুরু। তবে, তারা বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি কখনো।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...