Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / দিনাজপুরের হিলিতে ভারত-বাংলাদেশি ব্যবসায়ীদের বৈঠক
ব্যবসায়ীদের

দিনাজপুরের হিলিতে ভারত-বাংলাদেশি ব্যবসায়ীদের বৈঠক

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ দিনাজপুরের হিলি স্থলবন্দরে ব্যবসা আরো গতিশীল করতে ভারত ও বাংলাদেশের সিএন্ডএফ ও ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ভারত হিলি চেকপোস্টের শুন্য রেখায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন নেতৃত্ব দেন। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ভারত হিলি সিএন্ডএফ এজেন্ট এন্ড এক্সপোর্টার এসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন।

ঘণ্টাব্যাপী দুদেশের অনুষ্ঠিত বৈঠকে ভারত হিলি সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ধিরেজ অধিকারী ও বাংলাদেশ সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পৌর মেয়র জামিল হোসেন চলন্তসহ দু দেশের ২৪ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত জানান, ফিটনেস বিহিন গাড়ীতে আমদানিকৃত পণ্য প্রেরণ না করা, আমদানিকৃত পণ্যের সঠিক মাপ নির্ধারণ, কনসারমেন্টে গাড়িগুলি সব এক সাথে প্রদান, গাড়ি দ্রুত খালাসকরণ ও ফেরত পাঠানো, এক্সপোটের গাড়ি বৃদ্ধিকরণ, গাড়িতে ডিক্লারেশন বহির্ভুত পণ্য প্রদান থেকে বিরত থাকাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে হিলি বন্দরের আমদানি-রফতানির গতি বৃদ্ধিসহ সরকারের রাজস্ব আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...