Don't Miss
Home / হোম স্লাইডার / নলেন গুড়ের ফিরনি
গ্রামবাংলায় গুড়ের গন্ধে মম

নলেন গুড়ের ফিরনি

এমএনএ জীবনচর্চা ডেস্ক : শীতকাল মানেই পিঠে-পুলির পার্বণ। সঙ্গে সুস্বাদু নলেন গুড়ের সুবাস। শীতে গ্রামবাংলায় গুড়ের গন্ধে মম করে। তার স্বাদের সুখ্যাতি বিশ্বজোড়া। আগেকার দিনে শীতকালে নলেন গুড় দিয়ে নানারকম পদ তৈরি হয়।
তবে এখন সেই পদের তালিকা কম হলেও এই বিশেষ গুড়ের কদর কিন্তু কমেনি। খুব সহজ উপায়ে ও চটপট তৈরি করে নিতে পারেন নলেন গুড়ের ফিরনি। এটি খেতে খুবই সুস্বাদু। তৈরি করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক নলেন গুড়ের ফিরনি তৈরির রেসিপিটি-

উপকরণ: গোবিন্দভোগ চাল আধা কেজি, ফুল ক্রিম দুধ এক লিটার, নলেন গুড় ২৫ গ্রাম, কাজুবাদাম কুচি ২৫ গ্রাম, কিসমিস কুচি পরিমান মতো, সাজানোর জন্য পেস্তা ও চেরি কুচি।

প্রণালী: চাল ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে গুঁড়া করে নিন। এবার একটি প্যানে দুধ দিয়ে ফুটিয়ে নিন। দুধ কমে ৩ ভাগ পরিমাণ হলে তার মধ্যে চাল এর গুঁড়া দিয়ে ক্রমাগত নাড়তে হবে। চাল সিদ্ধ হয়ে ঘন হয়ে এলে দুধ এর মধ্যে নলেন গুড় দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন।

৫ মিনিট ফোটার পর বড় বড় ফুট উঠতে শুরু করলে চুলা থেকে নামিয়ে একে একে কাজু কুচি, কিসমিস কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। উপর থেকে পেস্তা কুচি, চেরি দিয়ে ইচ্ছে মতো সাজিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন নলেন গুড়ের ফিরনি।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...