Don't Miss
Home / হোম স্লাইডার / সুখী দাম্পত্য জীবনের জন্য জরুরী ৪ কাজ
দাম্পত্য

সুখী দাম্পত্য জীবনের জন্য জরুরী ৪ কাজ

এমএনএ জীবনচর্চা ডেস্কঃ সুখী দাম্পত্য জীবনের মূল মন্ত্রই হলো একে অপরকে ভালো রাখা, পাশে থাকা। তবে কর্মব্যস্ত জীবনে বেশির ভাগ দম্পতির মধ্যেই সম্পর্ক খারাপ হয়ে যায় ছোটখাট বিষয় নিয়ে। তাই সম্পর্ক ভালো রাখার দায়িত্ব নিজেদেরই নিতে হবে।

বিশেষজ্ঞদের মতে, দিনের শুরুটা যদি ভালোবাসা দিয়ে হয়, তাহলে সারা দিনও ভালো কাটবে। এ জন্য ঘুম থেকে উঠেই পালন করুন একটি রুটিন। তাহলে দেখবে আপনার দাম্পত্য ভালো থাকবে।

– সকালে ঘুম থেকে উঠেই সঙ্গীর কপালে একটি মর্নিং কিস দিন। সেই চুমু আবার যেন বেশি দীর্ঘ না হয়। আপনার চুমুতে যেন থাকে বিশ্বাস। এভাবেই সকালে সঙ্গীকে চমকে দিন। আশা করছি সারা দিনই ভালো কাটবে আপনার।

– সকালে উঠেই সঙ্গীর প্রশংসা করুন। প্রশংসা যেকোনো সমস্যার সমাধান করতে পারে। তাই সকালেই সঙ্গীর প্রশংসা করুন। তবে প্রশংসা করার জন্য আবার কোন গুরুতর কারণ খুঁজতে যাবেন না।

– সকালের নাস্তা মিলেমিশে তৈরি করুন। পরে একসঙ্গে বসে খান। ব্রেকফাস্ট যেন দু’জনের পছন্দমতো হয়। সকালে একসঙ্গে সময় কাটানোর পর দেখবেন সারা দিন এমনিই ভালো কাটবে।

– কর্মব্যস্ততার কারণে হাসতে ভুলবেন না। অনেকেই অফিসে থাকাকালীন কাজের ব্যস্ততায় সঙ্গীর সঙ্গে বাজে ব্যবহার করে ফেলেন। যা একেবারেই উচিৎ নয়। বর্তমানে কাজের চাপে বহু মানুষ হাসতে ভুলে যাচ্ছেন।

দিন শেষে আপনার সঙ্গী ও পরিবারই সব বিপদে পাশে থাকবে। তাই দাম্পত্য জীবন ভালো রাখুন।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...