Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / কোথায় চাঁদাবাজি হচ্ছে জানান, ব্যবস্থা নিব: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

কোথায় চাঁদাবাজি হচ্ছে জানান, ব্যবস্থা নিব: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ কোথায় চাঁদাবাজি হচ্ছে জানান স্বরাষ্টমন্ত্রীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, কোথাও যদি নিত্যপণ্য আনা নেওয়ায় চাঁদাবাজি হয় তাহলে আমার নাম্বারটি নিন। কোন কোন পয়েন্টে চাঁদাবাজি হচ্ছে আমাকে জানান, আমি নিজে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবো। এর বিরুদ্ধে ব্যবস্থা নিব।

রবিবার (৩ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার পরিদর্শন শেষে ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন সেক্টরে চাঁদাবাজির কারণে দাম বৃদ্ধি পাচ্ছে’ ব্যবসায়ীদের এমন দাবির প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

টিপু মুনশি বলেন, বাজারে পণ্যের দাম বেড়েছে বলেই আমরা বারবার বাজারে আসছি, ব্যবসায়ীদের সঙ্গে বসছি। বাজারে পাইকারিতে তেমন সমস্যা না থাকলেও খুচরা-পাইকারিতে দামের বেশ পার্থক্য রয়েছে। ঢাকায় বেগুন ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ রংপুরে ১৫ টাকা কেজি। আমরা ভোররাতে ট্রাক বাজারে আসার সময় মনিটরিং বাড়াতে চাই। এতে দামের পার্থক্য বোঝা যাবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, চালের বাজারে কিছুটা অসঙ্গতি দেখেছি। পাইকারিতে মোটা চাল ৪৩-৪৪ টাকা, খুচরায় সেটা আরও বাড়বে। তবে এখন আর মোটা চাল কেউ খান না। রিকশাচালকও চিকন চাল খোঁজেন। আমরা খুচরায় আরও মনিটরিং বাড়াতে চাই, এ জন্য কাজ করবে টাস্কফোর্স।

মাংসের হঠাৎ দামবৃদ্ধি নিয়ে তিনি বলেন, মাংসের দাম সিটি করপোরেশন নিয়ন্ত্রণ করে। আমরা সিটি করপোরেশনের সঙ্গে বসতে চাই।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আল্লাহ আপনাদের মাফ করবেন না। যেখানে উৎসবের সময় বিশ্বের সব দেশে দাম কমে, আমাদের এখানে দাম বাড়ানো হয়। বড় দিনে পণ্যের দাম কমিয়ে দেশি বিশ্বের অনেক দেশ। এছাড়া আমাদের প্রতিবেশী ভারতও পূজায় বিভিন্ন পণ্যের দাম কমিয়ে দেয়। কিন্তু আমাদের এখানে সিয়াম-সাধনার মাসে দাম বাড়ানো হয়েছে। তবে কি আল্লাহ আপনাদের মাফ করবেন?

তিনি বলেন, প্রত্যেক ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা রাখতে হবে। নিয়মিত বাজার মনিটরিং করা হবে। কোন ব্যবসায়ী আইন না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোনভাবেই ছাড় দেয়া হবে না। এ বিষয়ে কাজ করছে ভোক্তা অধিদপ্তর।

বাজার পরিদর্শন শেষে মূল্য নিয়ে সন্তুষ্ট কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পুরোপুরি সন্তুষ্ট নয়। বাজারে কিছুটা অসঙ্গতি দেখেছি।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...