এমএনএ বিনোদন ডেস্কঃ দীঘি বড় হয়ে চিত্রনায়িকা হয়েছেন। বর্তমানে সিনেমা নিয়েই তার সকল ব্যস্ততা। দীঘি ভক্তদের জন্য সুখবর হলো, নায়িকা হওয়ার পর তিনি এই প্রথম কোনো বিজ্ঞাপনে কাজ করলেন।
চিয়ার আপ নামের একটি কোমল পানীয়র মডেল হয়েছেন তিনি। মাসুদ জাকারিয়া সাবিনের পরিচালনায় গতকাল নাইন অ্যান্ড হাফ স্টুডিওতে এই বিজ্ঞাপনের শুটিং হয়েছে।
এ প্রসঙ্গে দীঘি মানবজমিনকে বলেন, বড় হয়ে প্রথম টিভিসি করলাম। এইটা নিয়ে খুব উচ্ছ্বসিত আমি। কারণ, বিজ্ঞাপনের মাধ্যমেই আমাকে সবাই চিনেছেন। অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। বিজ্ঞাপনটিতে দীঘির সহশিল্পী ছিলেন হালের ব্যস্ত নায়ক রোশান।
এর আগে রোশানের সঙ্গে আগে স্টেজে পারফর্ম করেছেন তিনি। কাজের অভিজ্ঞতা কেমন ছিল সেটিও জানিয়েছেন এ নায়িকা। দীঘি বলেন, রোশান খুব ফেন্ডলি। ভালো লেগেছে একসঙ্গে শুট করে। অভিজ্ঞতা এক কথায় চমৎকার।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

