Don't Miss
Home / হোম স্লাইডার / রোববার নন-ক্যাডার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত: পিএসসি
নন-ক্যাডারের

রোববার নন-ক্যাডার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত: পিএসসি

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্কঃ চিকিৎসকদের জন্য ৪২তম বিসিএস থেকে নন-ক্যাডারের আরো কিছু চিকিৎসক নিয়োগের সুপারিশের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি সূত্রে জানা যায়, আগামী রোববার একটি বিশেষ সভা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

জানা যায়, এ বছরের মার্চে ৪২তম বিশেষ বিসিএস থেকে ৫৩৯ জন চিকিৎসককে নিয়োগের সুপারিশ করে পিএসসি। এরপর এখন এমবিবিএস শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন নন-ক্যাডার প্রথম শ্রেণির (নবম গ্রেড) শূন্য পদে নিয়োগের জন্য পিএসসিতে আরও কিছু পদ জমা হয়েছে। ওই পদগুলোর বিপরীতে চিকিৎসক নিয়োগের সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কত পদে নিয়োগ দেওয়া হবে, সেটি সভায় অনুমোদন দেওয়া হবে।

এই নন–ক্যাডার তালিকায় আছেন, এমন কয়েকজন প্রার্থী পিএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তাঁদের ক্যাডার পদে নিয়োগের অনুরোধ করেছেন। তবে এটি সম্ভব নয় বলে জানিয়েছে পিএসসি।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...