Don't Miss
Home / হোম স্লাইডার / বঙ্গবন্ধুর খুনিরা বাঙালি জাতিকে কলঙ্কিত করেছঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

বঙ্গবন্ধুর খুনিরা বাঙালি জাতিকে কলঙ্কিত করেছঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

এমএনএ জাতীয় ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করে বাঙালি জাতিকে কলঙ্কিত করেছে। পৃথিবীর অনেক দেশে গিয়ে শুনতে হয়, বাঙালি তাদের জাতির পিতাকে হত্যা করেছে। খুনিরা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাঙালির বুকে কালো দাগ লাগিয়েছে।

রোববার (১৪ আগস্ট) রাতে জাতীয় সংসদ ভবন চত্ত্বরে ‘বঙ্গবন্ধু-শোক আমাদের শক্তি’ শীর্ষক আলোচনা এবং মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক তাদের খুঁজে বের করে ফাঁসি কার্যকর করা হবে।

আলোচনা অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে মানিক মিয়া অ‌্যাভিনিউয়ের পথে বাংলাদেশের মানচিত্রে মোমবাতি প্রজ্জলন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য মো. সাদেক খান, ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানসহ আরও অনেকে।

x

Check Also

প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশের প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ...