Don't Miss
Home / হোম স্লাইডার / আবেদনময়ী ভঙ্গিতে উত্তাপ ছড়ালেন জয়া
জয়া আহসান

আবেদনময়ী ভঙ্গিতে উত্তাপ ছড়ালেন জয়া

এমএনএ বিনোদন ডেস্কঃ এপার এবং ওপার বাংলায় সমানভাবে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দর্শকপ্রিয় অভিনয়শৈলীর পাশাপাশি, তিনি এতটাই ফিটনেস ধরে রেখেছেন যে ৩৯ বছরের জয়ার চেহারায় বয়সের ছাপ বোঝার বিন্দুমাত্র সুযোগ নেই। আর তাই ‘সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে’ এই গান যেন জয়া আহসানের জন্যই সৃষ্টি হয়েছে। তিনি ক্রমশ যেন আরও মোহময়ী হয়ে উঠছেন।

এ নিয়ে ভক্তদের মনে কৌতূহলের শেষ নেই।

সোমবার (২২ আগস্ট) সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন ফটোশুটের কিছু ছবি শেয়ার করেছেন জয়া। কালো রঙের পোশাকে ও কালো প্যান্টে ঝলমলে সেই ছবিগুলোতে তিনি ধরা দিয়েছেন খোলামেলা, আবেদনময়ী রূপে। পেছনে আগুনরঙা আলোর অস্তিত্ব। রঙিন ও মোহনীয় কোকঁড়া চুলে ক্যামেরার সামনে তার উপস্থিতি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এক অনুসারী মন্তব্য করেছনে, ‘গরম আর লোডশেডিংয়ে এমনিতেই থাকতে পারছি না। তার ওপর আবার আরও গরমের ছবি! শীতকালের জন্য কিছু রাখেন আপা!’ আরেক অনুসারী লিখেছেন, ‘এ কারণেই আজ তাপমাত্রা অনেক বেশি!’

একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘গরম আর লোডশেডিংয়ে এমনিতেই থাকতে পারছিনা! তার ওপর আবার আরও গরমের ছবি! শীতকালের জন্য কিছু রাখেন ‘‘আপা’’!’

অপর একজন নারী ভক্ত লিখেছেন, ‘আগুন! পুরাই আগুন! এত সুন্দর মেইনটেইন করেছেন নিজেকে!’

অন্য একজন লিখেছেন, ‘এজন্যই আজকের তাপমাত্রা এত গরম!’

অবশ্য অনেকে নেতিবাচক মন্তব্যও করেছেন। তবে ভালো-মন্দ কোনো মন্তব্যেই সাড়া দেন না জয়া। তবে মন্দ যে যাই বলুক, জয়া তার আকর্ষনীয় লুকে মন মাতিয়ে দিয়েছেন তার ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্খীদের। এতে কোনও সন্দেহ নেই।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...