এমএনএ জীবনচর্চা ডেস্কঃ ‘আগে দর্শনধারী পরে গুণবিচারি’ প্রচলিত এই ধারণার কারণে মনে করা হয় কর্মক্ষেত্রে থাকতে হবে ফিটফাট, তাই পোশাকেও অনেকে পছন্দ করে ফুল ফরমাল পোশাক। ফুল ফরমাল ক্রেতাদুরস্ত পোশাক আমাদের প্রচলিত ধ্যান ধারণারই বহিঃপ্রকাশ।
সময়ের সাথে সাথে এ্ই ধ্যান ধারণারও পরিবর্তণ হচ্ছে। নিজেকে যেমন অন্যদের সামনে উপস্থাপন করতে হয় বিশেষ ভাবে ঠিক তেমনি পোশাকটি যদি কমফোর্টেবল না হয় তাহলে কখনই প্রশান্তির সাথে কোন কাজ করা যায় না। কর্মক্ষেত্রে পোশাকের প্রচলিত ধারণার অনেক পরিবর্তণ হচ্ছে এখন। মানুষ এখন কর্মক্ষেত্রে পছন্দ করে আরামদায়ক ক্যজুয়াল পোশাক।
হোক সেটি অফিস বা অফিসের চার দেওয়ালের বাহিরের কোন কাজ, স্মার্ট ক্যাজুয়াল পোশাকই আধুনিক তরুণ প্রজন্মের প্রথম পছন্দ। বিশেষ করে কোভিড ও লকডাউন এর পরবর্তিতে পোশকের ব্যবহারে মানুষের অভ্যাসের অনেক পরিবর্তন আসছে।
ওয়ার্ক ফ্রম হোম এ মানুষ যখন অভ্যস্ত ছিলো ক্যাজুয়াল ও কমফোর্টেবল পোশাকে ঠিক তার পরে অফিসে বা যে কোন কর্মক্ষেত্রে ব্যবহারের জন্য ক্যাজুয়াল পোশাকের ব্যবহার পছন্দের শীর্ষে। একই সাথে মানুষ এখন অনেক বেশি মিতব্যায়ী। স্বল্পখরচে ক্যাজুয়াল পোশাকেই তাই নির্ভরতা ।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

