Don't Miss
Home / হোম স্লাইডার / কেয়নের পর্ণ আসক্তিতে ভেঙেছে কিম কারদাশিয়ানের সংসার
কিম

কেয়নের পর্ণ আসক্তিতে ভেঙেছে কিম কারদাশিয়ানের সংসার

এমএনএ বিনোদন ডেস্কঃ কিম কারদাশিয়ানের সঙ্গে মার্কিন র‌্যাপার কেয়নে ওয়েস্টের বিয়ে ভাঙার কারণ অবশেষে জানা গেল। বিষয়টা কিছুটা অদ্ভুতও বটে! সোশ্যাল মিডিয়ায় কেয়নে ওয়েস্ট জানিয়েছেন, নিজের পর্ন আসক্তির জন্যই এমনটা ঘটেছে। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে কেয়নে ওয়েস্ট এমন পোস্ট দেন বলে সিএনএনসহ বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, যদিও এখন তার সোশাল মিডিয়া হ্যান্ডলে পোস্টগুলো দেখা যাচ্ছে না।

কেয়নের সঙ্গে রিয়্যালিটি শোর তারকা কিম কারদাশিয়ানের জুটি ছিল হলিউডে ব্যাপক আলোচিত। তবে গত বছরের শুরুতে কিম বিচ্ছেদের আবেদন করেন, বছরের শেষে এসে নিজেকে ‘সিঙ্গেল’ ঘোষণা দেন কিম। তাদের বিয়ে ভাঙার কারণ তখন স্পষ্ট না হলেও কেয়নে বৃহস্পতিবার বলেন, প্রবল পর্ণ আসক্তির কারণে কিমের সঙ্গে তার বিয়ে ভেঙে যায়। কেয়নে লেখেন, “হলিউড একটি বিশাল যৌন পল্লী… পর্ণগ্রাফি আমার পরিবার ধসিয়ে দিয়েছে”।

কিমের মা ক্রিস জেনারকে নিয়ে একথার সূত্রপাত ঘটান কেয়নে। তার সন্তানকে প্লেবয়ের মডেল বানানোর ক্ষোভ থেকে তার এই মন্তব্য। ক্রিস জেনার কেয়নের সাবেক স্ত্রী কিম কারদাশিয়ানের পাশাপাশি কাইল জেনারেরও ম্যানেজার ছিলেন। তৃতীয় স্বামী কেয়নের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে কিম ঘনিষ্ঠদের বরাতে এর আগে সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল, চার সন্তান ও নিজের সম্মানের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন রিয়্যালিটি তারকা।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...