Don't Miss
Home / জাতীয় / দি ডেইলি অবজারভার ও কিশোর বাংলা’র উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন
জন্মদিন

দি ডেইলি অবজারভার ও কিশোর বাংলা’র উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

এমএনএ জাতীয় ডেস্কঃ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আজ ২৮শে সেপ্টেম্বর, ২০২২ইং তারিখে দি ডেইলি অবজাভারের বোর্ডরুমে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুুষ্ঠানে সভাপতিত্ব করেন দি ডেইলি অবজারভারের পরিচালক ও কিশোর বাংলা’র সম্পাদক মীর মোশাররেফ হোসেন।

অনুষ্ঠানে জেষ্ঠ সাংবাদিকবৃন্দ, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)-র সাধারণ সম্পাদক বিশিষ্ট পরিবেশবিদ ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, দি ডেইলি অবজারভার ও কিশোর বাংলা’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জন্মদিনসভাপতির বক্তব্যে মীর মোশাররেফ হোসেন বলেন, “জননেত্রী শেখ হাসিনা দলমত নির্বিশেষে সকলের কাছে এক রাজনৈতিক আর্দশ। আমাদের মাঝে রাজনৈতিক চিন্তা চেতনার পার্থক্য থাকতে পারে, কিন্তু শেখ হাসিনা সকল মতপার্থক্যের উর্ধ্বে। আমরা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।”

জেষ্ঠ সাংবাদিক ও দি ডেইলি অবজারভারের বিজনেস এডিটর নিজামউদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। দেশের জনগণ উনার সাথেই আছে।”

দি ডেইলি অবজারভারের অনলাইন এডিটর কাজী আব্দুল হান্নান বলেন, “আমরা আজকে এক সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করছি। মহান সৃষ্টিকর্তা তাকে দীর্ঘ হায়াত দান করুক।”

আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার সদ্যসের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য এবং ’৫২-র ভাষা আন্দোলন, ’৭১-র মুক্তিযুদ্ধ ও ’৭৫-র ১৫ই আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। শিশুদের নিয়ে জন্মদিনের কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

x

Check Also

নিজের শহর পরিষ্কার রাখার দায়িত্ব নাগরিকদেরও, বগুড়ায় সিটি করপোরেশনের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার বগুড়ায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের ...