Don't Miss
Home / হোম স্লাইডার / দুর্গাপূজা উপলক্ষে হিলি বন্দরে ৮দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে
হিলি

দুর্গাপূজা উপলক্ষে হিলি বন্দরে ৮দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৮ দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি। একইসঙ্গে বন্ধ থাকবে বন্দরের সকল কার্যক্রম।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমস-এর ডেপুটি কমিশনার বায়োজিদ হোসেন।

তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবং সাপ্তাহিক ছুটি সহ আগামিকাল ৩০ সেপ্টেম্বর শুক্রবার থেকে ৭ অক্টোবর শুক্রবার পর্যন্ত এই বন্দরে ভারত থেকে সকল প্রকর আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এছাড়াও বন্দর অভ্যন্তরীণ কার্যক্রমও বন্ধ থাকবে।

৮ দিন বন্ধের পর আগামি ৮ অক্টোবর শনিবার থেকে পুনরায় বন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানান তিনি।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...