Don't Miss
Home / জাতীয় / বিদ্যুৎ নেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়
বিদ্যুৎহীন

বিদ্যুৎ নেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়

এমএনএ জাতীয় ডেস্কঃ জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা দুপুর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

বিষয়টি নিশ্চিত করে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজার ও জনসংযোগ কর্মকর্তা এ বি এম বদরুদোজা খান বলেন, দুপুর ২টার দিকে পাওয়ার শাটডাউন হয়েছে। পাওয়ারের পুনরুদ্ধারের কাজ চলছে। কতক্ষণ লাগবে, কী কারণে হয়েছে তা এখনো বলতে পারছি না।

কোথায় এ ঘটনা ঘটেছে- জানতে চাইলে তিনি বলেন, যমুনার এপারের (পূর্বাঞ্চলের) জেলাগুলোয় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বিদ্যুৎ নেই।

লোডশেডিং গত কয়েক মাস ধরে একটি স্বাভাবিক চিত্র। আজ দুপুরের দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পর অনেকের বুঝে উঠতেও সময় লাগে যে, এটি জাতীয় গ্রিডের বিপর্যয়। তবে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...