Don't Miss
Home / নারী ও ‍শিশু / আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস
কন্যাশিশু

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

এমএনএ ফিচার ডেস্কঃ আজ ১১ অক্টোবর, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ। ‘এখনই সময় ভবিষ্যৎ গড়ার, নিশ্চিত কর নিজের অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বে পালিত হচ্ছে দিবসটি। বিশ্বজুড়ে লিঙ্গবৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর থেকে এ দিবস পালন করা হয়।

মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা, ন্যায়বিচার ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা, বৈষম্য থেকে সুরক্ষা, বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে এ দিবসের সূচনা করা হয়।

জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো প্রতি বছর এই দিবসটি পালন করে থাকে। পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্ল্যান ইন্টারন্যাশনাল, ব্রাক, ইউনিসেফসহ বেসরকারি সংস্থাগুলো এক মতবিনিময় সভার আয়োজন করবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস প্ল্যান ইন্টারন্যাশনালের ‘কারণ আমি একজন মেয়ে’ নামের আন্দোলনের ফসল। এ আন্দোলনের মূল কর্মসূচি হলো বিশ্বজুড়ে কন্যার পরিপুষ্টি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...